গত ৪ঠা সেপ্টেম্বর ২০২২ ছিল লস্ এন্জেলেসে বসবাসরত সকল বাংগালীদের জন্য অত্যন্ত আনন্দের দিন, একটি স্বপ্নপূরণের দিন। স্বপ্ন ছিল একটি মন্দিরের, একটি প্রার্থনা স্হান। নিজেদের অর্থায়নে ও মহান স্রষ্ঠার কৃপায় সেই সুদীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবায়িত হল মন্দির উদ্বোধনের মাধ্যমে।
যারা এটার স্বপ্ন দেখেছেন, উদ্দ্যোগ নিয়েছেন, অর্থায়ন করেছেন, নিরলস শ্রম দিয়েছেন তাঁদের সবাইকে অভিনন্দন। তবে মন্দির যেহেতু একটি সর্বজনীন ও ভগবানের স্হান তাই সকলের অনুদান ও অংশগ্রহণ জরুরী। আশাকরি সবাই ক্ষুদ্র স্বার্থ চিন্তা পরিহার করে ভগবানের পবিত্র এই স্হানের জন্য সামর্থ অনুসারে অনুদান প্রদান করে ধন্য হবেন এবং সহযোগীতা অব্যাহত রাখবেন। মনে রাখতে হবে, মন্দির সকলের। জয় শ্রীকৃষ্ণ 

Grand opening of first Bengali Hindu Temple in Los Angeles city.
বাঙ্গালী কমিউনিটির সকলের যোগদান সহ সকল প্রকার সহযোগিতা করার জন্য – বেঙ্গলী হিন্দু এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস -এর পক্ষে থেকে সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানাই ৷
