Los Angeles Hindu Temple Events 3

২৩ জুন ২০১৯

লস অ্যান্জেলেস হিন্দু মন্দির প্রকল্পের মন্দির নির্মাণের লক্ষে গৃহীত সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত

সন্মানিত সুধী এবং সকল সনাতন ধর্মানুরাগী ভক্তবৃন্দ, গত ২৩ জুন ২০১৯, লস অ্যান্জেলেস হিন্দু মন্দির প্রকল্পের গৃহীত সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকলে লস অ্যান্জেলেস হিন্দু মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্রুততম সময়ে মন্দির নির্মাণের লক্ষে ফলপ্রসূ আলোচনা হয় ।কার্যকারী পদক্ষেপ হিসাবে, মন্দিরের জন্য স্হাপনা বা জায়গা নির্বাচন,ক্রয় এবং যথাযথ নীতিমালা চুড়ান্তকরণ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরী সিদ্ধান্ত গ্রহনের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সন্মানিত সদস্যরা খুব শীঘ্রই কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। প্রকল্পের স্বেচ্ছাসেবক কর্মীরা Projector এর মাধ্যমে, প্রকল্পের সদস্যসেবার নানাবিধ দিক এবং বিগত দিনের আর্থিক বিবরণ সর্বসন্মুখে উপস্হাপন করেন। Agenda ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর এবং সকলের সুচিন্তিত মতামত বিশ্লেষনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
পরিশেষে, স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।লস অ্যান্জেলেসে সনাতন ধর্মের একটি মন্দির প্রতিষ্ঠা আমাদের সকলের প্রাণের দাবী।এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা সবাইকে দল, মতের উর্ধে থেকে ঐক্যবদ্ধ হবার আকুল আবেদন জানাচ্ছি। পরম করুনাময় আমাদের সকলের মংগল করুন! 
বিনীত,
স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ
লস অ্যান্জেলেস হিন্দু মন্দির প্রকল্প

Los Angeles Hindu Temple Events 1
Los Angeles Hindu Temple Events 2
Los Angeles Hindu Temple Events 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *