সুপ্রিয় সুধী,
অনেক আনন্দ আর আমাদের সকলের প্রাণের ঠিকানা, একটি মন্দির নির্মাণের সোনালী প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হল Los Angeles Hindu Temple এর প্রথম Fund Raising Event. কীর্তন সম্রাজ্ঞী অদিতি মুন্সী, পরম করুনাময়ের নামের অদ্ভুত সৌন্দর্য আর অনুভূতি ছড়িয়ে দিতে এসেছিলেন আমাদের মাঝে। প্রায় চার শতাধিক ভক্তবৃন্দ বিমোহিত হয় তার সুরের মূর্ছনায়। গায়ত্রী মন্ত্র আর পবিত্র গীতার বানী দিয়ে শুভারম্ভ হয় অনুষ্ঠানের।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বেদান্ত সোসাইটির স্বামীজী শ্রী সত্যমায়ানন্দ। সুনিপুণ উপস্হাপনা এবং সূচারু মন্চ ও সময় ব্যবস্হাপনা এবং চমৎকার Sound System এর কারণে পুরো অনুষ্ঠান হয়ে উঠে উপভোগ্য।স্বেচ্ছাসেবক কর্মীরা শিল্পী ও কলাকুশলীকে স্মারক উপহার ও পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও মন্দির প্রকল্পের নানান দিক Projector এর মাধ্যমে দর্শকদের কাছে উপস্হাপন করা হয়। আমরা আরো আনন্দের সংগে জানাচ্ছি যে, মন্দির প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় $ 310,000.00 ডলার সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
একটি সফল অনুষ্ঠান সম্পাদনের জন্য আমরা সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী, এবং Sponsor দের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরিশেষে আমরা সকলের কাছে দল মতের উর্ধে থেকে, একটি মন্দির নির্মাণে সাহায্য করার জন্য উদাত্ত্ব আহবান জানাই। ঈশ্বর সকলের মংগল করুন!






